এখন থেকে মুছে ফেলা যাবে জি-মেইলে পাঠানো ইমেইল

আইটি ডেক্স: তথ্য আদান-প্রদানে নিরাপত্তা ও গোপনীয়তা রক্ষার জন্য এবার ‘কনফিডেনশিয়াল মোড’ নামে একটি ফিচার যোগ করেছে গুগল। এই মোডে পাঠানো ইমেইল নির্দিষ্ট সময়ের পর আপনাআপনিই মুছে যাবে। কপি-পেস্ট বা ফরওয়ার্ডও করা যাবে না এই ইমেইল। তবে ডাউনলোড করা যাবে না এই ইমেইলের অ্যাটাচমেন্ট।

গুগলের এই নতুন ফিচার নিয়ে ইতিমধ্যে সমালোচনায় মুখর হয়েছেন বহু প্রযুক্তি বিশেষজ্ঞ। সে সব জানার আগে আগে জেনে নিই কী এই ‘কনফিডেনশিয়াল মোড’?

সম্প্রতি আনকোরা একটি ইন্টারফেস লঞ্চ করেছে গুগল। পিসি ছাড়াও অ্যান্ড্রয়েড ও আইওএস-এও যুক্ত হয়েছে এই ফিচার। নতুন এই ইন্টারফেসে রয়েছে ‘কনফিডেনশিয়াল মোড’ নামে নতুন এক অপশরন। এই অপশন অন করে কাউকে মেইল পাঠালে সেই মেইল খুলতে লাগবে পাসওয়ার্ড। তাছাড়া মেইলের একটি এক্সপায়ারি ডেট ঠিক করে দিতে পারবেন প্রেরক। নির্দিষ্ট সেই দিন পেরোলে নিজে থেকেই মুছে যাবে মেইলটি। এই মোডে পাঠানো ইমেইল ফরওয়ার্ড করা যাবে না। করা যাবে না কপি-পেস্ট। ডাউনলোড করা যাবে না মেলের সঙ্গে থাকা অ্যাটাচমেন্ট।

সেজন্য নতুন জি মেলে গিয়ে ‘কম্পোজ’-এ ক্লিক করুন। এর পর কম্পোজ উইন্ডোর নিচে পেয়ে যাবেন ‘টার্ন অন কনফিডেনশিয়াল মোড’।

তবে এই নতুন ফিচারের বিরোধিতায় সরব হয়েছেন অনেকেই। তাঁদের দাবি, এতে মহিলা উত্যক্তকারীরা উৎসাহ পাবে। তারা মহিলাদের নানা রকমের বার্তা পাঠিয়ে তা মুছে দেওয়ার ব্যবস্থা করতে পারবে। জিমেইল কতৃপক্ষের দাবি, নির্দিষ্ট দিনের পর মেইলটি খোলা না গেলেও সেটি ইনবক্সে থেকে যাবে। দেখা যাবে প্রেরকের নাম ও ই-মেলের বিষয়।

 

আগের সংবাদরাজধানীর রাস্তায় হঠাৎ বিএনপির বিক্ষোভ মিছিল
পরবর্তি সংবাদএবারও হজ্জ ফ্লাইটের শিডিউল তছনছ হওয়ার আশঙ্কা