শপথের শুরুতেই কেন ‘সরি’ বললেন ইমরান খান

আতা হাসিন: শপথ নিতে গিয়ে হোঁচট খেলেন পাকিস্তানের নবনির্বাচিত প্রধানমন্ত্রী ইমরান খান।

আজ শনিবার সকালে দেশটির ২২তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধান ইমরান খান। এর মধ্যে দিয়ে বিশ্বের প্রথম কোনো ক্রিকেটার হিসেবে প্রধানমন্ত্রী হয়ে নজির গড়লেন তিনি।

সকালে প্রেসিডেন্টের সরকারি বাসভবন আইওয়ান ই সদর-এ অনুষ্ঠিত হয় শপথ গ্রহণের অনুষ্ঠান। নতুন প্রধানমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান পাকিস্তানের প্রেসিডেন্ট মামনুন হোসেইন। আর তখনই ঘটে বিপত্তি।

প্রধানমন্ত্রী হিসেবে শপথবাক্য পাঠ করার সময় একাধিকবার থামতে হয় পাকিস্তানের ক্রিকেট দলের সাবেক এ অধিনায়ককে। প্রেসিডেন্ট মামনুন হোসেইনের বলে দেওয়া বক্তব্য ঠিক মতো উচ্চারণ করতে পারছিলেন না ইমরান।

ভুল হয়ে যাওয়ায় তিনি বলেও দিলেন, ‘সরি’। এরপরেও সমস্ত শপথবাক্য পাঠের বিভিন্ন সময়ে হোঁচট খেয়েছেন ইমরান খান।

আগের সংবাদফেনীতে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৬
পরবর্তি সংবাদ১/১১ চেষ্টার অভিযোগ আওয়ামী লীগের প্রচারণা: মির্জা ফখরুল