এরদোগানকে বিলাসবহুল বিমান উপহার দিলেন কাতার (ভিডিও)

ফাতেহ ডেস্ক: কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি একটি বিলাসবহুল বিমান ‘বোয়িং ৭৪৭’ উপহার দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগানকে।

ইয়ানি শাফাকের একটি প্রতিবেদনে বলা হয়, এরদোগানকে উপহার দেয়া বিমানটি ইতিমধ্যে ইস্তাম্বুলের সাহিবা গকচেন বিমানবন্দরে পৌঁছেছে। উপহার দেয়া এই বিমানটির মূল্য ৩৮৬ মিলিয়ন ডলার। যেটি ফ্রান্স থেকে কিনেছেন কাতারের আমির।

বিলাসবহুল বিমানটিতে বিশাল আকারের অভ্যর্থনা কক্ষ, বোর্ডরুম, লাউঞ্জ, প্রথম শ্রেণির বসার জায়গা, নিজস্ব হাসপাতাল, প্যানাসনিকের তৈরি শক্তিশালী এন্টারটেইনমেন্ট সিস্টেম, ক্যামেরা ও নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। বিমানটিতে একসঙ্গে ৭৬ জন যাত্রী ও ১৮ জন ক্রু সদস্যসহ ৯৪ জন আরোহী ভ্রমণ করতে পারবেন।

আগের সংবাদসৌদির ‘জিন পাহাড়’ পরিদর্শন নিষিদ্ধ
পরবর্তি সংবাদস্মৃতিসৌধ নির্মাণ: অসমাপ্ত কাজ সমাপ্ত দেখিয়ে অর্থ উত্তোলন