তুরস্কের ভোট গণনায় এরদোগান এগিয়ে

ফাতেহ ডেস্ক: চলতি ফলাফল অনুযায়ী, বর্তমান প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান ৫৬ ভাগ ভোট পেয়ে এগিয়ে আছেন। তুরস্কের পার্লামেন্ট নির্বাচন শেষে চলছে ভোট গণনার কাজ। স্থানীয় সময় রাত ১০ টা ৪৫ নাগাদ ৪৫ পার্সেন্ট ব্যালট বাক্স খোলা হয়েছে।

এদিকে, এখন পর্যন্ত কামাল আতাতুর্কের দল সিএইচপির প্রার্থী মুহাররেম ইনজের ২৮ ভাগ ভোট পেয়েছেন বলে জানিয়েছে তুরস্কের স্থানীয় গণমাধ্যম হুররিয়াত ডেইলি মাই নিউজ।

প্রসঙ্গত, দেশটির ইতিহাসে প্রথমবারের মতো পার্লামেন্টারি ও রাষ্ট্রপতি নির্বাচনে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। রোববার তুরস্কের স্থানীয় সময় সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। বিকাল ৫টা নাগাদ ভোট গ্রহণ শেষ হয়।

news-image

উল্লেখ্য, মোট আটটি রাজনৈতিক দল প্রতিদ্বন্দ্বিতা করছে এ নির্বাচনে। এর মধ্যে প্রেসিডেন্ট প্রার্থী ছয়জন। তবে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বর্তমান প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান ও কামাল আতাতুর্কের দল সিএইচপির প্রার্থী মুহাররেম ইনজের মধ্যে।

সূত্র: আনাদোলু এজেন্সি।

আগের সংবাদদেশে পুথিগত বিদ্যা বেশি  প্রাতিষ্ঠানিক বিদ্যা কম :শিল্পমন্ত্রী
পরবর্তি সংবাদটাঙ্গাইল-গাইবান্ধায় সড়ক দুর্ঘটনা, নিহত ৫