
ফাতেহ ডেস্ক: চীনের হারবিন শহরের একটি হোটেলে আগুন লেগে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে।
স্থানীয় সময় শনিবার সকালে, সান আইল্যান্ড রিসোর্ট এলাকার হোটেলটিতে আগুনের এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরও কয়েকজন দগ্ধ হয়েছে বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম- সিনহুয়া।
কি কারণে আগুন লেগেছে, তা এখনো নিশ্চিত নয়। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
