
ফাতেহ ডেস্ক: খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি না দিলে যে সংকট তৈরি হবে তা মোকাবিলা করতে ব্যর্থ হবে সরকার। শুক্রবার বিকালে সুপ্রিম কোর্টে পেশাজীবী সমাবেশে এ মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল।
তিনি হুঁশিয়ারি দেন, বিএনপি চেয়ারপারসনকে মুক্তি না দিয়ে এই সরকারের মুক্তি নেই। খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে এ সমাবেশের আয়োজন।
মির্জা ফখরুল অভিযোগ করেন, একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানকে জড়ানোর ষড়যন্ত্র চলছে। এটা প্রতিহত করা হবে বলে জানান তিনি। এসময় সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্দলীয় নিরপেক্ষ সরকার গঠনের দাবি জানান মির্জা ফখরুল।
