রিজার্ভ চুরির টাকা ফেরত আনতে যুক্তরাষ্ট্রের আদালতে মামলা করল বাংলাদেশ ব্যাংক

ফাতেহ ডেস্ক

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ম্যানহাটন ডিস্ট্রিক্ট কোর্টে রিজার্ভ চুরির বিষয়ে মামলা করেছে বাংলাদেশ ব্যাংক। চুরি হওয়া টাকা ফেরত ও দোষীদের শাস্তি নিশ্চিতের লক্ষ্যে বৃহস্পতিবার এ মামলা করা হয়। তিন বছর আগে নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকের ৮১ মিলিয়ন ডলার বা ৮ কোটি ১০ লাখ ডলার সরিয়ে নেয় হ্যাকাররা।

ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশন (আরসিবিসি) ব্যাংকের বিরুদ্ধে এ মামলা করা হয়। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির সঙ্গে এই ব্যাংকসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা জড়িত। মামলার এজাহারে বলা হয়, চুরির টাকা যেসব একাউন্টে যায় তার ওপর আরসিবিসি ও এর শীর্ষ কর্মকর্তাদের পূর্ন নিয়ন্ত্রণ ছিল। কয়েক বছর ধরে ‘জটিল’ পরিকল্পনা সাজিয়ে বিপুল এই অর্থ সরিয়ে নেয়া হয়েছে।

উল্লেখ্য, ২০১৬ সালে হ্যাকাররা ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউ ইয়র্কে থাকা বাংলাদেশ ব্যাংকের ১০ কোটি ১০ লাখ ডলার চুরি করে। এই টাকা সরিয়ে তারা ফিলিপাইন ও শ্রীলংকার দুটি ব্যাংকে পাঠায়। এরমধ্যে শ্রীলঙ্কায় পাঠানো ২ কোটি ডলার ফেরত পেয়েছে বাংলাদেশ। কিন্তু ফিলিপাইন সরকার দেড় কোটি ডলার তুলে ফেরত দিতে পারলেও বাকি অর্থ ফেরত দিতে ব্যর্থ হয়েছে।

এইচআর/

আগের সংবাদঢাকা আসছেন সৌদি আরবের দুই মন্ত্রী
পরবর্তি সংবাদ‘পথশিশুদের কল্যাণে উলামায়ে কেরামের কার্যকরী ভূমিকা গ্রহণ সময়ের দাবি’