জনগণের রায় উপেক্ষা করে নৌকা কোর্টের আশ্রয় নিয়েছে : ফখরুল

ফাতেহ ডেস্ক

গণমানুষের কাছে হেরে গিয়ে আওয়ামী লীগ এখন কোর্টে আশ্রয় নিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার নীলফামারীর সৈয়দপুরে নির্বাচনী এক পথসভায় তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, “আগামী ৩০ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের ভোট গণনা পর্যন্ত আপানারা কেন্দ্রে কেন্দ্রে পাহারা দেবেন।”

তিনি বলেন, “সরকার জনগণের রায় উপেক্ষা করে ক্ষমতায় টিকে থাকতে চাইছে। আর এ কারণে জনগণের কাছে হেরে গিয়ে কোর্টের আশ্রয় নিয়েছে নৌকা।”

এর আগে সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে সৈয়দপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি। সৈয়দপুরে নির্বাচনী প্রচার শেষে বিএনপির মহাসচিব দিনাজপুর যাবেন। বিকালে তিনি সেখানে নির্বাচনী জনসভায় যোগ দেবেন।

আগের সংবাদমুসলিম গরু-ব্যবসায়ী খুনের দায়ে ভারতে ৮ জনের যাবজ্জীবন
পরবর্তি সংবাদজনসম্মুখে নৌকায় ভোট চাইলেন সাতক্ষীরার এক ওসি