গাজীপুরে স্কুলছাত্র নিহতের ঘটনায় আটক ১

ফাতেহ ডেস্ক: গাজীপুরের চান্দনায় ব্যাডমিন্টন খেলা নিয়ে বিরোধের জেরে স্কুল ছাত্র শ্রাবণ নিহতের ঘটনায় জড়িত সন্দেহে সরু মোল্লা নামে একজনকে আটক করেছে পুলিশ। গতরাতে চান্দনা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, গতকাল সন্ধ্যায় ব্যাডমিন্টন খেলার সময় শ্রাবনের সঙ্গে বন্ধুদের কথা কাটাকাটি হয়। পরে দুপক্ষের সংঘর্ষ বাধে।

একপর্যায়ে শ্রাবন আহত হয়ে দৌঁড়ে পাশের একটি বাড়িতে লুকানোর চেষ্টা করে। পরে প্রতিপক্ষের লোকজন ওই বাড়িতে গিয়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতারি আঘাত করে। গুরুতর আহত অবস্থায় শ্রাবণকে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ সময় আহত হয়েছে এমরান নামে আরেকজন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আগের সংবাদতাবলীগের চলমান সংকটে উলামায়ে কেরামের সম্পৃক্ততা : প্রশ্ন ও পর্যালোচনা।। সাবের চৌধুরী
পরবর্তি সংবাদখালেদা জিয়ার প্রার্থীতা নিয়ে রিটের আদেশ কাল