গাজীপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় কলেজ ছাত্রী নিহত

ফাতেহ ডেস্ক: গাজীপুরের বড়বাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কাভার্ড ভ্যানের ধাক্কায় এক কলেজ ছাত্রী নিহত হয়েছে। দুপুরে আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নেয়ার পথে মারা যায় সে।

নিহত মিম টঙ্গী সফিউদ্দিন সরকার একাডেমী এন্ড কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী। তার বাড়ি গাইবান্ধার সাদুল্লাহপুরে। পুলিশ জানায়, রাস্তা পার হওয়ার সময় মিমকে কাভার্ডভ্যানটি চাপা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে একটি স্থানীয় ক্লিনিকে নিয়ে যায়, সেখান থেকে ঢাকায় পাঠানো হয়।

এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা কাভার্ড ভ্যানটিতে আগুন ধরিয়ে দেয়। চালক পালিয়ে গেলেও সহযোগী গণপিটুনি দেয় স্থানীয়রা।

আগের সংবাদধানমন্ডি ও উত্তরায় শিক্ষার্থীদের ওপর হামলা
পরবর্তি সংবাদনামাজে মনযোগ ধরে রাখবেন যেভাবে