জামিয়া গহরপুরের ৬২তম বার্ষিক মাহফিল সম্পন্ন

ফাতেহ ডেস্ক

বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের সাবেক চেয়ারম্যান প্রখ্যাত বুজুর্গ শায়খুল হাদিস আল্লামা গহরপুরী রহ.-এর স্মৃতিবিজড়িত সিলেটের শীর্ষ দীনি শিক্ষাগার জামিয়া গহরপুরের ৬২তম বার্ষিক মাহফিল বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আজ (শুক্রবার) বাদ ফজর মুনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়েছে।

গতকাল (২০ ডিসেম্বর বৃহস্পতিবার) সকাল ১০টা থেকে শুরু হওয়া এ মাহফিলে নসিহত পেশ করেন দারুল উলুম দেওবন্দের শিক্ষাসচিব আল্লামা আফজাল হোসাইন কাইমুরি-সহ দেশ-বিদেশের প্রখ্যাত আলেম ও ইসলামি চিন্তাবিদগণ। মাহফিলে সভাপতিত্ব করেন আল্লামা গহরপুরি রহ.-এর সাহেবজাদা, বেফাকের সহসভাপতি, জামিয়ার মুহতামিম মাওলানা হাফিজ মুসলেহুদ্দীন রাজু।

বাদ ফজর সমাপণী মোনাজাতে দেশ ও জাতির কল্যাণকামনা কামনা করেন দেওবন্দের শিক্ষাসচিব আল্লামা আফজাল হোসাইন কাইমুরি।

আগের সংবাদএবার প্রধানমন্ত্রীকে সমর্থন দিলেন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারা
পরবর্তি সংবাদবিচার বিভাগের ওপর মানুষ আস্থা হারিয়ে ফেলেছে : মির্জা ফখরুল