
ফাতেহ ডেস্ক
চট্টগ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ব্যবসায়ীদের গণপিটুনিতে যুবলীগ-কর্মী মহিউদ্দিন সোহেল নিহত হয়েছেন। সকালে পাহাড়তলী বাজার এলাকায় এই ঘটনা ঘটে।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, পাহাড়তলী বাজারে দীর্ঘদিন ধরে ব্যবসায়ীদের সাথে সোহেলের বিরোধ চলছিল। সোহেলের বিরুদ্ধে বিভিন্ন সময় চাঁদাবাজির অভিযোগও করেছে ব্যবসায়ীরা।
সোমবার সকালেও সোহেলের হামলায় এক ব্যবসায়ী আহত হয়। এ সময় আশপাশের ব্যবসায়ীরা এসে সোহেলকে গনপিটুনি দেয়। পরে আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে নেয়া হলে সোহেলকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
