গণতন্ত্র পুনরুদ্ধা‌রে নির্বাচনে অংশ নিবে ঐক্যফ্রন্ট

ফাতেহ ডেস্ক : দে‌শের গণতন্ত্র পুনরুদ্ধা‌রের আন্দোল‌নের অংশ হি‌সে‌বে জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচ‌নে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নি‌য়ে‌ছে ব‌লে জা‌নি‌য়ে‌ছেন ফ্র‌ন্টের অন্যতম প্রধান নেতা ড. কামাল হো‌সেন।

আজ রোববার (১১ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লা‌বে এক সংবাদ স‌ম্মেল‌নে এ কথা জানান তিনি। একই স‌ঙ্গে নির্বাচনের তফ‌সিল এক মাস পি‌ছি‌য়ে দি‌য়ে নতুন তফ‌সিল ঘোষণার দাবি জানান গণফোরাম সভাপতি।

এ সময় বিএন‌পির মহাস‌চিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জেএস‌ডির সভাপ‌তি আ স ম আবদুর রব, কৃষক শ্র‌মিক জনতা লী‌গের বঙ্গবীর কা‌দের ‌সি‌দ্দিকী, নাগ‌রিক ঐ‌ক্যের আহ্বায়ক মাহমুদুরর রহমান মান্না, ব্যা‌রিস্টার মওদুদ আহমদসহ জোট‌টির শীর্ষ নেতারা উপ‌স্থিত ছি‌লেন।

আগের সংবাদআগামী দিনে জাতীয় পার্টি রাষ্ট্রক্ষমতায় আসবে : এরশাদ
পরবর্তি সংবাদসাবেক ধর্ম প্রতিমন্ত্রী মাওলানা নুরুল ইসলামের মৃত্যু