ভারতে এবার তৈরি হচ্ছে ১ হাজার ‘গরু আশ্রম’, প্রতি গরুর জন্য ২০ রুপি ‘ভাতা’ বরাদ্দ

ফাতেহ ডেস্ক

এবার বেওয়ারিশ গরুদের আশ্রয় দিতে ভারতের মধ্যপ্রদেশ রাজ্য সরকার ৪৫০ কোটি রুপির প্রকল্প হাতে নিয়েছে।

মধ্যপ্রদেশ রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী কমলনাথ ঘোষণা দিয়েছেন আগামী ছয় মাসের মধ্যেই রাজ্যে ১ হাজার ‘গাওশালা; বা ‘গরু আশ্রম’ নির্মাণ করা হবে। এসব আশ্রমে জায়গা হবে ১ লাখ গরুর। কমলনাথের বিশেষ সহযোগী ভুপেন্দ্র গুপ্ত বার্তা সংস্থা এএনআই’কে জানিয়েছেন, প্রকল্পটি ধীরে ধীরে আরও বিস্তৃত করা হবে। মধ্যপ্রদেশে প্রায় ৬ লাখ বেওয়ারিশ গরু রয়েছে। তাদেরকে পর্যায়ক্রমে সরকারি আশ্রমের অধীনে নিয়ে আসা হবে।

মূখ্যমন্ত্রী-ঘনিষ্ঠ এই কর্মকর্তা জানান, প্রতি গরুর জন্য খরচ তাদের খাবার বাবদ (দৈনিক) ২০ রুপি বরাদ্দ করতেও একটি প্রস্তাব পেশ করা হয়েছে।

সাম্প্রতিক বছরগুলোতে ভারতে গরু সংরক্ষণ নিয়ে বেশ হইচই হচ্ছে। বেশ কয়েকটি রাজ্যে গরু জবাই ও বিক্রি নিষিদ্ধ করা হয়েছে। কৃষকরা জবাইয়ের জন্য গরু বিক্রি করতে না পারায় চাষের পর বেকার গরুকে বেওয়ারিশ হিসেবে ছেড়ে দিচ্ছেন। লালন পালনের বাড়তি খরচ বহন করার ক্ষমতা নেই অনেকের। এতে এসব গরু জনজীবনে অস্থিরতা নিয়ে এসেছে। বিশেষ করে ফসলের মাঠে বেওয়ারিশ গরুর হামলে পড়ার ঘটনা অতিমাত্রায় বেড়ে গেছে। খাবার না পেয়ে রাস্তাঘাটে মানুষের ওপর গরুর হামলার ঘটনাও আছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে এখন বিভিন্ন রাজ্যে সরকারি খরচে গরু আশ্রম নির্মাণ করা হচ্ছে।

এইচআর/

আগের সংবাদজামিয়া গহরপুরের শায়খুল হাদিস পদে নিযুক্ত হলেন আল্লামা ভাদেশ্বরী
পরবর্তি সংবাদকুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প বিশ্বের সর্ববৃহৎ উদ্বাস্তু শিবির