বিএনপি নেতা মাহাবুব উদ্দিন খোকন গুলিবিদ্ধ

ফাতেহ ডেস্ক

বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকন গুলিবিদ্ধ হয়েছেন নোয়াখালীতে।

সোনাইমুড়িতে নির্বাচনী জনসভা থেকে ফেরার পথে ওসির গুলিতে তিনি আহত হন বলে জানিয়েছে বিএনপি। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ শনিবার বিকাল ৫টার দিকে সোনাইমুড়ি বাজারে এ ঘটনা ঘটে। এসময় তার সঙ্গে থাকা বিএনপি ও ছাত্রদলের একাধিক নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছেন বলে বিএনপি সূত্র নিশ্চিত করেছে।

সোনাইমুড়ি থানার ওসি আবদুল মজিদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে আমরা গুলি চালাতে বাধ্য হয়েছি।

আগের সংবাদসংসদীয় গণতন্ত্র ও দোদুল্যমান মুসলিম ভোটার
পরবর্তি সংবাদভোটকক্ষে মোবাইল ফোনসহ সরাসরি সম্প্রচার নিষেধ