বাড্ডায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

ফাতেহ ডেস্ক: জধানীর বাড্ডায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুইজন নিহত হয়েছেন। নিহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে তাদের বয়স ৩০-৩৫ বছরের মধ্যে বলে ধারণা করছে পুলিশ।

বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) শহীদ জানান, বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে বাড্ডার সাঁতারকুল রোড এলাকায় ডিবি পুলিশের সঙ্গে একদল সন্ত্রাসীদের গুলিবিনিময় হয়।

পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় দুই যুবককে উদ্ধার করা হয়। বৃহস্পতিবার সকালে তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত বলে ঘোষণা করেন।

আগের সংবাদমধ্যরাতে ঢাবির ৩ ছাত্রী হলে প্রতিবাদ মিছিল
পরবর্তি সংবাদকবর থেকে চার মাস পর যুবকের মরদেহ উত্তোলন