যুক্তরাষ্ট্রের এক মসজিদে ২০১৭ সালে সংঘটিত বোমা হামলার দায় স্বীকার করল দুই খ্রিষ্টান যুবক

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিসে একটি মসজিদে বোমা হামলার দায় স্বীকার করেছে হোয়াইট র‌্যাবিট নামের একটি উগ্রপন্থী খ্রিষ্টান সংগঠনের দুই সদস্য মাইকেল ম্যাকহোর্টার (২৯) ও জোই মরিস (২৩)। তারা স্বীকার করেছে মুসলিমদের মধ্যে ভীতি সৃষ্টি করতে তারা ২০১৭ সালে ওই বোমা হামলা করেছিল, যাতে মুসলিমরা যুক্তরাষ্ট্র ছেড়ে চলে যায়। খবর বার্তা সংস্থা এএফপির।

এতে বলা হয়েছে, দুটি বোমা হামলার চেষ্টা, সশস্ত্র ডাকাতি ও একটি রেলওয়ে কোম্পানি থেকে চাঁদাবাজিরও অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে। পুলিশ বলেছে, ম্যাকহোয়ার্টার স্বীকার করেছে তার গ্রুপ হোয়াইট র‌্যাবিটস ২০১৭ সালের আগস্টে মিনিয়াপোলিসে দারুল ফারুক ইসলামিক সেন্টারে বোমা হামলা চালায়। এর উদ্দেশ্য ছিল মুসলিমদের জানানো যে, তাদেরকে যুক্তরাষ্ট্র চায় না। ওই বোমা হামলায় কেউ আহত হননি। তবে তাতে মসজিদটির ইমামের অফিসের ব্যাপক ক্ষতি হয়েছিল।

এইচআর

আগের সংবাদগাজিপুরে ৮ম শ্রেণীর বাকপ্রতিবন্ধী ছাত্রী ধর্ষিত
পরবর্তি সংবাদতালেবানের সঙ্গে সমোঝতার জন্য যুক্তরাষ্ট্রের তোড়জোড়