
ফাতেহ ডেস্ক
সবার রাজনৈতিক অধিকার নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়ে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দলমত নির্বিশেষে প্রতিটি নাগরিকের অধিকার নিশ্চিতে কাজ করবেন তিনি। সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের বিজয় সমাবেশে, তিনি আরো বলেন, সন্ত্রাস জঙ্গিবাদের বিপক্ষে এবং উন্নয়ন ও আলোর পথে যাত্রার পক্ষে রায় দিয়েছে জনগণ। জীবন দিয়ে হলেও তাদের আস্থার প্রতিদান দেবেন তিনি।
একাদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের ১৯ দিন পর আওয়ামী লীগের বিজয় সমাবেশ। সোহরাওয়ার্দী উদ্যান পরিণত উৎসবমুখর জনসমুদ্রে। বেলা ৩টায় মঞ্চে আসেন আওয়ামী লীগ সভাপতি। তবে সকাল থেকেই তার অপেক্ষায় উদগ্রীব লাখো জনতা। পরে নেতা-কর্মীদের শুভেচ্ছার জবাব দেন শেখ হাসিনা।
এসময় নৌকায় ভোট দিয়ে টানা তিন বারের মতো আওয়ামী লীগকে জয়ী করায় নতুন ভোটারসহ দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান বঙ্গবন্ধু কন্যা।
শেখ হাসিনা বলেন, সন্ত্রাস জঙ্গিবাদের বিপক্ষে এবং উন্নয়ন ও আলোর পথে যাত্রার পক্ষে রায় দিয়েছে জনগণ। প্রয়োজনে জীবন দিয়ে তাদের আস্থার প্রতিদানের অঙ্গীকার করেন আওয়ামী লীগ সভাপতি।
সবার রাজনৈতিক অধিকার নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়ে, প্রধানমন্ত্রী জানান, দলমত নির্বিশেষে প্রতিটি নাগরিকের অধিকার নিশ্চিতে কাজ করবেন তিনি।
পাশাপাশি, উন্নত সমৃদ্ধ দেশ গড়তে দুর্নীতির বিরুদ্ধে আরো শক্ত হওয়ার ঘোষণা দেন, সরকার প্রধান। জোর দেন সুশাসন প্রতিষ্ঠায়।
সমাবেশে আওয়ামী লীগ নেতারা বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের অদম্য আকাঙ্ক্ষা থেকেই আওয়ামী লীগকে ভোট দিয়েছে জনগণ।
