
ফাতেহ ডেস্ক
এবার হিজবুল্লাহকে সন্ত্রাসী তালিকায় যুক্ত করতে যাচ্ছে যুক্তরাজ্য। স্বরাষ্ট্রমন্ত্রী সজিব জাভিদ সোমবার বিবৃতিতে জানিয়েছেন, মধ্যপ্রাচ্য অস্থিতিশীল করে তোলায়, হিজবুল্লাহর সব শাখা নিষিদ্ধ করা হবে।
ব্রিটিশ সরকারের এ পদক্ষেপ শুক্রবার কার্যকর হতে পারে। অবশ্য এতে ব্রিটিশ পার্লামেন্টের অনুমোদন লাগবে। হিজবুল্লাহ সদস্যদের ১০ বছর কোরে কারাদণ্ডের বিধান রাখা হবে বলেও জানানো হয়
ইরাক ও সিরিয়ায় পশ্চিমা আগ্রাসন মোকাবেলায় লড়াই করছে হিজবুল্লাহ। ইরানের প্রত্যক্ষ সহযোগিতায় মধ্যপ্রাচ্যে ইসরায়েলবিরোধী অবস্থান জোরদার করেছে হিজবুল্লাহ।
