হিন্দু থেকে মুসলমান হলেন একই পরিবারের ৫ জন

ফাতেহ ডেস্ক

কুমিল্লার মনোহরগঞ্জের হাটির পাড় গ্রামের প্রদীপ কুমার সাহাসহ পরিবারের পাঁচসদস্য গাজীপুর আব্দুস সালাম মসজিদের খতিব, মাওলানা আব্দুল মালেক এর হাত ধরে ইসলাম ধর্ম গ্রহণ করেন ।

ইসলাম ধর্ম গ্রহণ করে সাড়ে চার বছর পর আসলেন নিজ গ্রামে। বাঁধা ছিল সমাজ ও ধর্মের পরিবাররা। খবর পেয়ে পর হাটি পাড় মুসলিম সমাজ ওই পরিবারকে এলাকা আশার জন্য আহবান করে।

স্থানীয় মুসলিমদের আশ্বাস পেয়ে দীর্ঘদিন পর তারা নিজ গ্রামে আসেন। তাদের আগমন উপলক্ষে স্থানীয় মুসলিম মাতব্বররা ও মসজিদের খতিব মাওলানা মোতায়ের মোতাহের হোসেন উৎসাহ উদ্দীপনা যোগায় বলেও জানা যায়।

প্রদীপ কুমার সাহা নতুন নাম নুর মোহাম্মদ । তার সাথে মুসলমান হয় তার দুই ছেলে স্ত্রী ও শাশুড়ি।

বড় ছেলে মুসলমান হওয়ার পর তার নাম রাখা হয় মোহাম্মদ ইসমাইল হাসান। ছোট ছেলের নাম বর্তমান নাম মোঃ শাহাদাত হোসেন।

খাদিজাতুল কোবরা তার স্ত্রী সরস্বতীর বর্তমান নাম। নূর মোহাম্মদের শাশুড়ির নাম ছিল সুমি রানী, ইসলাম ধর্ম গ্রহণ করার পর তার নাম রাখা হয় ফাতেমা-তুজ-জোহরা।

উপজেলা যুবলীগের যুগ্ন-আহবায়ক কামাল এ বিষয়ে বলেন, আমরা সামাজিকভাবে এই নব মুসলিম পরিবারকে সহযোগিতা করছি। আমাদের পাশাপাশি অত্র উপজেলা সহ দেশ-বিদেশের সকল মুসলমান যদি সামমান্য কিছু অর্থ দিয়ে তাদের সহযোগীতা করতে পারেন তা হলে তাদের প্রতিষ্টিত হতে সময় লাগবে না। কারণ পূর্বের সনাতন ধর্মে পরিবার পরিজনরা তাদের সকল সম্পত্তি থেকে বঞ্চিত করেছে।

আগের সংবাদকেমন আছে মুসলিম ঐতিহ্যের নগরী কাশগড়?
পরবর্তি সংবাদচা দোকানে প্রকাশ্যে ধূমপান করায় তরুণী গ্রেফতার