যৌন হয়রানির অভিযোগে ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পদত্যাগ দাবি

ফাতেহ ডেস্ক: এবার যৌন হয়রানির অভিযোগ উঠেছে ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম জে আকবরের বিরুদ্ধে। এর পরই তার পদত্যাগের দাবিতে সোচ্চার মি-টু হ্যাশট্যাগ আন্দোলনকারীরা।

তবে অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন উল্লেখ করে পদত্যাগ করবেন না বলে জানিয়েছেন এম জে আকবর। এক বিবৃতিতে তিনি এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন বলেও জানান। গত ৮ অক্টোবর সাংবাদিক প্রিয়া রামানি টুইট করে আকবরের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেন।

এর পর থেকে প্রতিমন্ত্রীর বিরুদ্ধে একের পর এক যৌন হেনস্তার অভিযোগ উঠতে থাকে। তার বিরুদ্ধে যারা অভিযোগ তুলেছেন, তাদের বেশির ভাগই সাংবাদিক। অভিযোগ, সংবাদপত্রের সম্পাদক থাকার সময় যৌন হেনস্তা করেছেন এম জে আকবর। কংগ্রেস-সহ বিরোধী দলগুলো আকবরের পদত্যাগ দাবি করেছে।

আগের সংবাদআজান-নামাজের সময় বন্ধ থাকবে পূজার বাদ্য-বাজনা: ডিএমপি
পরবর্তি সংবাদশরীয়তপুরে ৭৪ জেলে আটক