পাসের হারে এগিয়ে বরিশাল, পিছিয়ে দিনাজপুর

ফাতেহ ডেস্ক: আটটি সাধারণ শিক্ষা বোর্ডে এবার পাসের হারে এগিয়ে বরিশাল বোর্ড। আর সবচেয়ে কম পাসের হার দিনাজপুর বোর্ডে। আগের বিপর্যয় কাটিয়ে ভাল অবস্থানে এসেছে কুমিল্লা বোর্ড।

বরিশাল বোর্ডে ৬২ হাজার ১৭৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৪৩ হাজার ৮৬১ জন। পাসের হার ৭০ দশমিক ৫৫ ভাগ। পাসের হার সবচেয়ে ভাল হয়েছে এই বোর্ডে। জিপিএ৫ পেয়েছে ৬৭০ জন।

অপরদিকে দিনাজপুর বোর্ডে ১ লাখ ১৯ হাজার ৫০৭ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৭১ হাজার ৯৫১ জন। পাসের হার ৬০.২১ ভাগ। পাসের হার সবচেয়ে কম এই বোর্ডে। জিপিএ৫ পেয়েছে ২ হাজার ২৯৭ জন।

ঢাকা বোর্ডে পাস করেছে ২ লাখ ৪৪ হাজার ৫১২ জন। পাসের হার ৬৬.১৩ ভাগ। জিপিএ৫ পেয়েছে ১২ হাজার ৯৩৮ জন।

চট্টগ্রাম বোর্ডে এবার পাসের হার ৬২.৭৩ ভাগ। পাস করেছে ৯৭ হাজার ৭৮৪ জন। জিপিএ৫ ১ হাজার ৬১৩জন।

কুমিল্লা বোর্ড গতবারের বিপর্যয় কাটিয়ে এবার পাসের হার ৬৫.৪২ ভাগ। পাস করেছে ৬৭ হাজার ৮২০ জন । আর জিপিএ৫ পেয়েছে ৯৪৪ জন।

রাজশাহী বোর্ডে পাস করেছে ৯২ হাজার ৬৭৪ জন । পাসের হার ৬৬.৫১ ভাগ।জিপিএ৫ পেয়েছে ৪ হাজার ১৩৮জন।

যশোর বোর্ডে জিপিএ৫ পেয়েছে ২ হাজার ৮৯ জন। পাস করেছে ৬৬ হাজার ২৫৮ জন। পাসের হার ৬০ দশিমক ৪০ ভাগ।

সিলেট বোর্ডে পাস করেছে ৪৪ হাজার ১২৭ জন। পাসের হার ৬২.১১ ভাগ। আর জিপিএ৫ পেয়েছে ৮৭৩জন।

আগের সংবাদসর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড, ৩৯ ডিগ্রি কুড়িগ্রামে, ঢাকায় ৩৭.৭
পরবর্তি সংবাদহজে যে জায়গাগুলোতে দোয়া কবুল হয়