বিচারের এখতিয়ার আইসিসির নেই: মিয়ানমার

ফাতেহ ডেস্ক: রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারকে বিচারের মুখোমুখি করার এখতিয়ার আন্তর্জাতিক অপরাধ আদালত আই/সি/সির নেই বলে মনে করছে নেপিদো। দেশটির স্টেট কাউন্সিলরের কার্যালয় বৃহস্পতিবার এক বিবৃতিতে এ কথা জানায়।

বিবৃতিতে বলা হয়, আই/সি/সি কেবল সদস্য দেশগুলোতে সংগঠিত গণহত্যা, যুদ্ধাপরাধ বা মানবতাবিরোধী অপরাধ আমলে নেয়ার এখতিয়ার রাখে। কিন্তু মিয়ানমার আই/সি/সির সদস্য দেশ না হওয়ায় রোম সনদ মেনে চলার বাধ্যবাধকতা নেই। রোহিঙ্গা নির্যাতনের অভিযোগ অতিরঞ্জিত বলেও দাবি করা হয় বিবৃতিতে।

এর আগে রোহিঙ্গা ইস্যুতে মামলা চলতে পারে কিনা- সে ব্যাপারে মতামত দিতে মিয়ানমারকে অনুরোধ জানায় আই/সি/সি। বাংলাদেশের কাছ থেকেই একই বিষয়ে মতামত নিয়েছে হেগভিত্তিক আন্তর্জাতিক অপরাধ আদালত।

আগের সংবাদবিআরটিএ কার্যালয়ে আবেদন বেড়েছে দ্বিগুণ
পরবর্তি সংবাদরিমান্ড শেষে বিশ্ববিদ্যালয়ের ২২ ছাত্র কারাগারে