
ফাতেহ ডেস্ক: ইসরায়েলকে ইহুদি রাষ্ট্র ঘোষণায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে দেশটির সংখ্যালঘু আরব সম্প্রদায়। প্রতিবাদে শনিবার তেল আবিবের সিটি স্কয়ারে বিক্ষোভ সমাবেশ করে কয়েক হাজার মানুষ।
প্ল্যাকার্ড ও স্লোগানে তারা সরকারের কড়া সমালোচনা করেন। দ্রুত এ ঘোষণা থেকে সরে আসতে সরকারের প্রতি আহ্বান জানান বিক্ষুব্ধরা। ইহুদি অধ্যুষিত রাষ্ট্র ইসরায়েলের মোট জনসংখ্যার ২০ শতাংশ আরব সম্প্রদায়। গণতান্ত্রিক রাষ্ট্রের অঙ্গীকার নিয়ে ১৯৪৮ সালে প্রতিষ্ঠা হয় ইসরায়েল।
তবে সম্প্রতি ইসরায়েলকে ইহুদি রাষ্ট্র ঘোষণার একটি বিল পাস করে দেশটির পার্লামেন্ট। এরপর থেকে কয়েকদফা বিক্ষোভ কর্মসূচি করে ইসরায়েলের আরব সম্প্রদায়।
