ইজতেমায় ছাত্রদের নিরাপত্তা নিশ্চিত করতে আগামীকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছেন উলামায়ে কেরাম

ছবি : সাদপন্থীদের হামলায় রক্তাক্ত এক সাথি

ফাতেহ ডেস্ক

আগামী ১৫, ১৬ ও ১৭ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় বিশ্ব ইজতেমায় নিরাপত্তা নিশ্চিত করতে আগামীকাল বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছেন উলামায়ে কেরামের বিশেষ প্রতিনিধিদল। নামপ্রকাশে অনিচ্ছুক নেতৃস্থানীয় একজন আলেম আজ ফাতেহ টোয়েন্টি ফোরকে এ খবর নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, আসন্ন ইজতেমায় নিরাপত্তা বিধান কতটা জোরদার থাকবে, সাদপন্থীদের রোষানল থেকে বাঁচতে মাদরাসা-ছাত্রদের কতটা নিরাপত্তা দেওয়া হবে—ইত্যাদি বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে নিশ্চয়তা নিতে তাঁরা আগামীকাল স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে যাবেন।

বেফাকের সিনিয়র সহসভাপতি মাওলানা আশরাফ আলী, মহাসচিব মাওলানা আবদুল কুদ্দুস, যুগ্মমহাসচিব মুফতি নুরুল আমীনসহ নেতৃস্থানীয় বেশ কয়েকজন আলেম থাকবেন এ প্রতিনিধিদলে।

উল্লেখ্য, গত ১ ডিসেম্বর ইজতেমার প্রস্তুতি কাজের জন্য ইজতেমা মাঠে অবস্থানরত বিভিন্ন মাদরাসার ছাত্র উসতাদ ও সাধারণ তাবলিগি সাথিদের ওপর অতর্কিত হামলা চালিয়েছিল সাদপন্থীরা। এতে অসংখ্য মাদরাসাছাত্র, উসতাদ ও তাবলিগি সাথি হতাহত হন। এবং নির্মমভাবে নিহতও হন একজন। এ ঘটনায় দোষীদের আইনের আওতায় এনে বিচারের কোনো প্রক্রিয়া লক্ষ্য করা যায়নি এখন পর্যন্ত।

এইচআর/

আগের সংবাদযেভাবে পরিচালনা হতে পারে বিশ্ব ইজতেমা
পরবর্তি সংবাদজামিয়া গহরপুরের শায়খুল হাদিস পদে নিযুক্ত হলেন আল্লামা ভাদেশ্বরী