ইজতেমার ময়দানে হামলায় টঙ্গী থানায় হত্যা মামলা

ফাতেহ ডেস্ক: বিশ্ব ইজতেমা ময়দানে তাবলিগ জামাতের উপর  সাদপন্থীদের হামলার ঘটনায় একটি মামলা করা হয়েছে। টঙ্গী পশ্চিম থানায় মামলাটি করা হয়।

সোমবার দুপুরে মাওলানা আবদুল ওয়াহাব বাদী হয়ে (মামলা নং-০২) মামলাটি দায়ের করেন।

মামলায় ১৪৩/৪৪৮/৩২৩-২৫/৩০৭/৪২৭ ধারায় মাওলানা ইলিয়াস, আনিছুর রহমান, ফরিদ শিকদার, মনির হোসেন, ফয়সাল শিকদার, মাকসুদুর রহমান, আব্দুর রউফ, মো. বেলাল হোসেন, বশির উল আমীন, মাসুদ পাটোয়ারী, মুফতি আল আমিনসহ ২৮ জনের নামোল্লেখ করা হয়েছে। এছাড়া মামলায় অজ্ঞাতনামা আরও ১০০-১৫০ জনকে আসামি করা হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন টঙ্গী পশ্চিম থানার ওসি মো.এমদাদুল হক মামলার দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গাজীপুরের টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে গত ১ ডিসেম্বর সা’দপন্থীরা হঠাৎ হামলা করলে একজন নিহত ও তিন শতাধিক আহত হন।

নিহত ইসমাইল হোসেন (৭০) নামে ওই মুসল্লী মুন্সিগঞ্জের নীলপাড়া এলাকার খলিল মন্ডলের ছেলে।

আগের সংবাদস্বাক্ষর না থাকলে মনোনয়নপত্র বাতিল হয় না : সাবেক ইসি
পরবর্তি সংবাদবিএনপি ঐক্যফ্রন্টকে ১০০ আসনে ছাড় দেবে : সুব্রত