
ফাতেহ ডেস্ক: ভারতের জম্মু কাশ্মীরে বাস খাদে পড়ে ১৭ জন নিহত হয়েছে। আহত ১৬ জনের মধ্যে ১১ জনের অবস্থা আশংকাজনক।
শুক্রবার, স্থানীয় সময় সকাল সাড়ে নয়টার দিকে, শ্রীনগর থেকে ১৩৫ মাইল দক্ষিণে, হিমালয় সড়কে দুর্ঘটনা হয়।
পুলিশ কর্মকর্তা রাজিন্দার গুপ্তা জানিয়েছেন, পাহাড়ি বাঁকে নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় তিন হাজার ফুট গভীরে পড়ে যায় বাসটি। তবে বাসটিতে কয় জন যাত্রী ছিল, তা নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় তদন্ত চলছে।এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন জম্মু কাশ্মীরের গর্ভনর।
নিহতের পরিবারকে ৫ লাখ এবং আহতদের পরিবারকে ৫০ হাজার রুপি ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছেন সত্য পাল মালিক।
সেইসাথে আহতদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিতে সরকারি হাসপাতালগুলোকে নির্দেশ দেয়া হয়েছে।
