কিম জং-ইয়াং ইন্টারপোলের নতুন প্রধান

ফাতেহ ডেস্ক: ইন্টারপোল নতুন প্রধান হচ্ছেন দক্ষিণ কোরিয়ার কিম জং-ইয়াং। ১৯৪ সদস্য রাষ্ট্রের সংখ্যাগরিষ্ঠ ভোটে নির্বাচিত হন তিনি।

গত মাসে চীন সফরে গিয়ে ইন্টারপোল প্রধান মেং হংওয়েই গ্রেপ্তার হন। এরপর থেকে দায়িত্বে ছিলেন কিম জং-ইয়াং। এবার ভোটে নির্বাচিত হলেন তিনি।

রুশ প্রার্থী আলেক্সান্ডার প্রকপচুককে পরাজিত করেন দক্ষিণ কোরিয়ার সাবেক এই পুলিশ কর্মকর্তা।

বর্তমানে ইন্টারপোলের ভাইস প্রেসিডেন্ট পদে আছেন প্রকপচুক। তবে প্রকপচুককে নিয়ে আপত্তি জানায় যুক্তরাষ্ট্রসহ বেশ কিছু দেশ ও মানবাধিকার সংস্থা।

আগের সংবাদবিজয় কেউ ঠেকাতে পারবে না : ফখরুল
পরবর্তি সংবাদযুবরাজ বিন সালমানের অপসারণ দাবি অশনি সংকেত : সৌদি পররাষ্ট্রমন্ত্রী