
লেবাস ,পোশাক-পরিচ্ছেদ বলই তারা এর প্রচারও করেন । শুধু নিজেরাই তা
পরিধান করে এমন নয়, বরং তারা তাঁদের অনুসারী, ছাত্র, মুরীদনকেও অনুরুপ
বিশেষ কাটিং ও বিশেষ পরিমানের লম্বা কল্লিদান কোর্তা পরিধান করতে বাধ্য
করে থাকেন ।
কিন্তু প্রশ্ন এই যে, সূন্নাতী লেবাস ,পোশাক-পরিচ্ছেদ বলতে কি বুঝায় ?
কোনো বিশেষ কাটিং এর এবং বিশেষ লম্বা মাপের জামা পরিধান করা কি সত্যিই
সূন্নাত ? সে সূন্নাত কোন দলিলের ভিত্তিতে প্রমাণিত হলো ? কুরআন থেকে ?
হাদীস থেকে ? কুরআন ও হাদীসের আলোকে আমরা বিষয়টি জানার ও বুঝার চেষ্টা
করব ইনশ আল্লাহ ।
মহান আল্লাহ সূরা আ’রাফের ২৬ ও ২৭ নম্বর আয়াতে ইরশাদ করেছেন,
يَا بَنِي آدَمَ قَدْ أَنزَلْنَا عَلَيْكُمْ لِبَاسًا يُوَارِي
سَوْآتِكُمْ وَرِيشًا ۖ وَلِبَاسُ التَّقْوَىٰ ذَٰلِكَ خَيْرٌ ۚ ذَٰلِكَ
مِنْ آيَاتِ اللَّهِ لَعَلَّهُمْ يَذَّكَّرُونَ
হে বনী আদম ! তোমাদের শরীরের লজ্জাস্থানগুলো ঢাকার এবং তোমাদের দেহের
সংরক্ষণ ও সৌন্দর্য বিধানের উদ্দেশ্যে আমি তোমাদের জন্য পোশাক নাযিল
করেছি ৷ আর তাকওয়ার পোশাকই সর্বোত্তম ৷ এই আল্লাহর নিদর্শনগুলোর
অন্যতম, সম্ভবত লোকেরা এ থেকে শিক্ষা গ্রহণ করবে ৷ সূরা আ’রাফের ২৬
يَا بَنِي آدَمَ لَا يَفْتِنَنَّكُمُ الشَّيْطَانُ كَمَا أَخْرَجَ
أَبَوَيْكُم مِّنَ الْجَنَّةِ يَنزِعُ عَنْهُمَا لِبَاسَهُمَا
لِيُرِيَهُمَا سَوْآتِهِمَا ۗ إِنَّهُ يَرَاكُمْ هُوَ وَقَبِيلُهُ مِنْ
حَيْثُ لَا
تَرَوْنَهُمْ ۗ إِنَّا جَعَلْنَا الشَّيَاطِينَ أَوْلِيَاءَ لِلَّذِينَ
لَا يُؤْمِنُونَ
হে বনী আদম ! শয়তান যেন তোমাদের আবার ঠিক তেমনিভাবে বিভ্রান্তির মধ্যে
নিক্ষেপ না করে যেমনভাবে সে তোমাদের পিতামাতাকে জান্নাত থেকে বের করেছিল
এবং তাদের লজ্জাস্থান পরস্পরের কাছে উন্মুক্ত করে দেবার জন্যে তাদেরকে
বিবস্ত্র করেছিল ৷ সে ও তার সাথীরা তোমাদেরকে এমন জায়গা থেকে দেখে যেখান
থেকে তোমরা তাদেরকে দেখতে পাও না ৷ এ শয়তানদেরকে আমি যারা ঈমান আনে না
তাদের অভিভাবক করে দিয়েছি ৷ সূরা আ’রাফের ২৭
এ আয়াতগুলোতে যে কথাগুলো বলা হয়েছে তা থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ সত্য
সুষ্পষ্ট হয়ে সামনে ভেসে উঠেছেঃ
একঃ পোশাক মানুষের জন্যে কোন কৃত্রিম জিনিস নয় । বরং এটি মানব প্রকৃতির
একটি গুরুত্বপূর্ণ দাবী । আল্লাহ মানুষের দেহের বহির্ভাগে পশুদের মত কোন
লোমশ আচ্ছাদন জন্মগতভাবে তৈরী করে দেননি । বরং লজ্জার অনুভূতি তার
প্রকৃতির মধ্যে গচ্ছিত রেখে দিয়েছেন । তিনি মানুষের যৌন অংগগুলোকে
কেবলমাত্র যৌনাংগ হিসেবেই তৈরী করেন না বরং এগুলোকে “সাওআত” ও বানিয়েছেন
আরবী ভাষায় “সাওআত” এমন জিনিসকে বলা হয় যার প্রকাশকে মানুষ খারাপ মনে
করে । আবার এ প্রকৃতিগত লজ্জার দাবী পূরণ করার জন্যে তিনি মানুষকে কোন
তৈরি করা পোষাক দেননি । বরং তার প্রকৃতিকে পোশাক ব্যবহারে উদ্বুদ্ধ
করেছেন ,— যাতে নিজের বুদ্ধি ব্যবহার করে সে প্রকৃতির এ দাবীটি উপলব্ধি
করতে পারে এবং আল্লাহর সৃষ্ট উপাদান ও উপকারণ সমূহ কাজে লাগিয়ে নিজের
জন্যে পোশাক তৈরী করতে সক্ষম হয় ।
দুইঃ এ প্রাকৃতিক ও জন্মগত উপলব্ধির প্রেক্ষিতে মানুষের জন্যে পোশাকের
নৈতিক প্রয়োজন অগ্রগণ্য । অর্থাৎ প্রথমে সে “সাওআত” তথা নিজের
লজ্জাস্থান আবৃত করবে । আর তার স্বভাবগত চাহিদা ও প্রয়োজন দ্বিতীয়
পর্যায়ভুক্ত । অর্থাৎ তারপর তার পোশাক তার জন্যে “রীশ”, অর্থাৎ দৈহিক
সৌন্দর্য বিধান করবে এবং আবহাওয়ার প্রভাব থেকে তার দেহ সৌষ্ঠবকে রক্ষা
করবে । এ পর্যায়েও মানুষ ও পশুর ব্যাপার স্বভাবতই সম্পূর্ণ ভিন্ন । পশুর
শরীরের লোমশ আচ্ছাদন মূলত তার জন্যে “রীশ” অর্থাৎ তার শরীরের শোভা
বর্ধন ও ঋতুর প্রভাব থেকে তাকে রক্ষা করে । তার লোমশ আচ্ছাদন তার
লজ্জাস্থান ঢাকার কাজ করে না । কারণ তার যৌনাংগ আদতে তার সাওআত বা
লজ্জাস্থান নয় । কাজেই তাকে আবৃত করার জন্যে পশুর স্বভাবও প্রকৃতিতে কোন
অনুভূতি ও চাহিদা থাকে না এবং তার চাহিদা পূরণ করার উদ্দেশ্যে তার জন্যে
কোন পোশাকও সৃষ্টি করা হয় না ।
কিন্তু মানুষ যখন শয়তানের নেতৃত্ব গ্রহণ করলো তখন ব্যাপারটি আর উল্টে গেলো । শয়তান তার এ শিষ্যদেরকে এভাবে বিভ্রান্ত করতে সক্ষম হলো যে, তোমাদের জন্যে পোশাকের প্রয়োজন পশুদের
জন্য পোশাকের প্রয়োজনের সমপর্যায়ভুক্ত , আর পোশাক দিয়ে লজ্জাস্থান
ঢেকে রাখার ব্যাপারটি মোটেই কোন গুরুত্বপূর্ণ বিষয় নয় । বরং পশুদের অংগ
-প্রত্যংগ যেমন তাদের লজ্জাস্থান হিসেবে বিবেচিত হয় না, ঠিক তেমনি
তোমাদের এ অংগ -পত্যংগ গুলোও লজ্জাস্থান নয় বরং এগুলো নিছক যৌনাংগ ।
তিনঃ মানুষের পোশাক কেবলমাত্র তার লজ্জাস্থান আবৃত করার এবং তার শারীরিক
শোভাবর্ধন ও দেহ সংরক্ষণের উপায় হবে, এতটুকুই যথেষ্ঠ নয় ।
বরং আসলে এ ব্যাপারে তাকে অন্তত এতটুকু মহত্তর মানে পৌছতে হবে, যার ফলে তার পোশাক
তাকওয়ার পোশাকে পরিণত হয় । অর্থাৎ তার পোশাক দিয়ে সে পুরোপুরি “সতর”
তথা লজ্জাস্থান ঢেকে ফেলবে । সৌন্দর্য চর্চা ও সাজসজ্জার মাধ্যমে শরীরের
শোভা বর্ধন করার ক্ষেত্রে তা সীমা অতিক্রম করে যাবে না বা ব্যক্তির
মর্যাদার চেয়ে নিম্ন মানেরও হবে না ।
তার মধ্যে গর্ব, অহংকার ও আত্মম্ভরিতার কোন প্রদর্শনী থাকবে না । আবার এমন কোন মানসিক রোগের
প্রতিফলনও তাতে থাকবে না । যার আক্রমণের ফলে পুরুষ নারীসূলভ আচরণ করতে
থাকে ,নারী করতে থাকে পুরুষসূলভ আচরণ এবং এ জাতি নিজেকে অন্য এক জাতির
সদৃশ বানাবার প্রচেষ্টায় নিজের নিজের হীনতা ও লাঞ্ছনার জীবন্ত প্রতীকে
পরিণত হয় । যেসব লোক নবীদের প্রতি ঈমান এনে নিজেদেরকে পুরোপুরি আল্লাহর
পথনির্দেশনার আওতাধীন করে দেয়নি তাদের পক্ষে পোশাকের ব্যাপারে এ কাংখিত
মহত্তর মানে উপনীত হওয়া কোনক্রমেই সম্ভব নয় । যখন তারা আল্লাহর
পথনির্দশনা গ্রহণে অসম্মতি জানায় তখন শয়তানদেরকে তাদের পৃষ্ঠপোষক ও
অভিভাবক বানিয়ে দেয়া হয় এবং এ শয়তান তাদেরকে কোন না কোনভাবে ভূল
-ভ্রাণ্তি ও অসৎকাজে লিপ্ত করেই ছাড়ে ।
চারঃ দুনিয়ার চারদিকে আল্লাহর যেসব অসংখ্য নিদর্শন ছড়িয়ে রয়েছে এবং
যেগুলো মহাসত্যের সন্ধানলাভের ব্যাপারে মানুষকে সাহায্য করে, পোশাকের
ব্যাপারটিও তার অন্যতম । তবে এখানে শর্ত হচ্ছে , মানুষের নিজের তা থেকে
শিক্ষা গ্রহণ করতে হবে । ওপরে আমি যেসব সত্যের দিকে ইংগিত করেছে
সেগুলোকে একটু গভীর দৃষ্টিতে বিশ্লেষণ করলে পোশাক কোন দৃষ্টিতে
আল্লাহর একটি গুরুত্বপূর্ণ নিদর্শন তা সহজেই অনুধাবন করা যেতে পারে ।
আললাহ তায়ালা বলেন, আমি তোমাদের জন্য পোশাক অবতীর্ণ করেছি, যা তোমাদের
লজ্জা স্থান আবৃত করে এবং অবতীর্ণ করেছি সাজ সজ্জার বস্ত্র এবং
পরহেজগারির পোশাক, এটি সর্বোত্তম ।’ অন্য দিকে বেহায়াপনা, বেল্লাপনা ও
উলঙ্গপনাকে হারাম করা হয়েছে । একই সূরার ৩৩ নম্বর আয়াতে আল্লাহ ইরশাদ
করেছেন, ‘আপনি বলে দিন, আমার পালনকর্তা প্রকাশ্য ও গোপন অশ্লীল বিষয়গুলো হারাম
করেছেন । এটি আল্লাহর কুদরতের অন্যতম নিদর্শন, যাতে তারা চিন্তা ভাবনা
করে । পোশাক ব্যবহারের উদ্দেশ্য বিশ্লেষণ করলে নিচের কারণগুলো আমাদের
সামনে স্পষ্ট হয়ে ওঠে ।
১ . প্রতিকূল আবহাওয়া থেকে নিজেকে রক্ষা করা : আবহাওয়ার প্রতিকূলতায়
প্রকৃতি বিশ্বব্যাপী এক নয় । গরম দেশের পোশাক আর শীতপ্রধান দেশের পোশাক
যে এক হবে না তা ব্যাখ্যার অপেক্ষা রাখে না । তাই প্রাথমিকভাবে মানুষ তার
পরিবেশ অনুসারে পোশাক বেছে নেয় ।
২ . লজ্জাস্থানকে ঢাকা : লজ্জাস্থানের পরিমাণ বোধ ভিন্ন হতে পারে ;
কিন্তু লজ্জাস্থানকে আবৃত করা মানুষের একটি সহজাত প্রবৃত্তি ।
৩ . নিজেকে বা শ্রেণীকে বিশেষভাবে চিহ্নিত করা : সভ্যতার একটি অবদান হলো
ইউনিফর্ম । ইউনিফর্ম হিসেবে পোশাক ব্যবহার করে বিভিন্ন শ্রেণীর
অভ্যন্তরীণ শৃঙ্খলা এবং সমতা বিধান করাসহ উক্ত গোষ্ঠী বা শ্রেণীকে অন্য
গোষ্ঠী বা শ্রেণী থেকে পৃথকভাবে চিহ্নিত করা হয় ।
৪ . সৌন্দর্য বৃদ্ধি করা : বেশভূষা মানুষের সৌন্দর্য বৃদ্ধি করে ।
সমাজজীবনকে করে সুশৃঙ্খল ।
পোশাক ব্যবহারের উদ্দেশ্য সম্পর্কে কুরআনের বর্ণনা :
আল্লাহ তায়ালা পোশাক ব্যবহারের উদ্দেশ্য সম্পর্কে বলেন,
وَاللَّهُ جَعَلَ لَكُم مِّمَّا خَلَقَ ظِلَالًا وَجَعَلَ لَكُم مِّنَ
الْجِبَالِ أَكْنَانًا وَجَعَلَ لَكُمْ سَرَابِيلَ تَقِيكُمُ الْحَرَّ
وَسَرَابِيلَ تَقِيكُم بَأْسَكُمْ ۚ كَذَٰلِكَ يُتِمُّ نِعْمَتَهُ
عَلَيْكُمْ لَعَلَّكُمْ تُسْلِمُونَ
তিনি নিজের সৃষ্ট বহু জিনিস থেকে তোমাদের জন্য ছায়ার ব্যবস্থা করেছেন ,
পাহাড়ে তোমাদের জন্য আশ্রয় তৈরি করেছেন এবং তোমাদের এমন পোশাক দিয়েছেন,
যা তোমাদের গরম থেকে বাঁচায় আবার এমন কিছু অন্যান্য পোশাক তোমাদের
দিয়েছেন যা পারস্পরিক যুদ্ধে তোমাদের হেফাজত করে ৷ এভাবে তিনি তোমাদের
প্রতি তাঁর নিয়ামতসমূহ সম্পূর্ণ করেন, হয়তো তোমরা অনুগত হবে ৷ নাহল : ৮১
হে আদাম সন্তানগণ , আমি তোমাদের পোশাক – পরিচ্ছদ দিয়েছি লজ্জাস্থান ঢাকার
ও বেশভূষার জন্য । আ’রাফ : ২৬
আমাদের পর্যবেক্ষণ এবং আল-কুরআনে বর্ণিত উদ্দেশের মধ্যে মৌলিক কোনো
পার্থক্য নেই । প্রতিকূল আবহাওয়া থেকে নিজেকে রক্ষা করার কথা বলে স্বয়ং
আল্লাহপাক ভৌগোলিক কারণে বিশ্বব্যাপী পোশাকের বিভিন্নতার স্বীকৃতি
দিয়েছেন । ভৌগোলিক কারণেই বিশ্বব্যাপী পোশাকের একই ডিজাইন নির্ধারণ করা
বিজ্ঞানসম্মত নয় । বিজ্ঞানের আধার মহান আল্লাহপাক কুরআনে তা নির্দেশও
করেননি ।
দীনের ক্ষেত্রে ইসলাম প্রতিটি বিন্দুতে অনঢ় হলেও শরিয়তি বিধানের ক্ষেত্রে
ইসলাম সেভাবে অনঢ় না হয়ে সীমানা নির্ধারণ করেছে । তবে সীমানার ক্ষেত্রে
অনঢ় । যেহেতু হজরত মুহাম্মদ সা. শেষ নবী, তাই ইসলাম অনাগত ভবিষ্যতের
সবদিক খোলা রেখে শুধু জীবনের বিভিন্ন ব্যবহারিক দিকের চুতসীমা নির্ধারণ
করেছে । সীমার ভেতর মুমিনের আছে স্বাধীনতা ।
ইজতিহাদ করার অধিকারও এই সীমার মধ্যে । পোশাক-পরিচ্ছেদের ব্যাপারে কুরআন ও হাদীসে যে, মৌলিক বিধান বা সীমারেখা দেয়া আছে তা ঠিক রেখে আমরা স্বাধীন ভাবে আমাদের
পোশাক-পরিচ্ছেদ নির্বাচন করে তা পরিধান করতে পারি । করণ ইসলাম এক্ষেত্রে
আমাদের স্বাধীনতা দিয়েছে । এখন আমাদের জানতে হবে পোশাক-পরিচ্ছেদের
ব্যাপারে কুরআন ও হাদীসে কি বিধান দেয়া আছে ।
পোশাকের কুরআনিক মৌলিক বিধান :
১ . লজ্জাস্থান তথা সতর আবৃতকারী পোশাক হতে হবে :
قُل لِّلْمُؤْمِنِينَ يَغُضُّوا مِنْ أَبْصَارِهِمْ وَيَحْفَظُوا فُرُوجَهُمْ
(মুমিনদের বলুন, তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে এবং লজ্জাস্থানসমূহ
হেফাজত করে । নূর : ৩০
