ইসরায়েলি সেনাকে চড় দেয়া ফিলিস্তিনি কিশোরির মুক্তি মিলল

ফাতেহ ডেস্ক: ইসরায়েলি দখলদারিত্ব বন্ধ না হওয়া পর্যন্ত প্রতিরোধ চলবে। কারাগার থেকে মুক্তি পেয়েই এমন ঘোষণা দিলেন ফিলিস্তিনি কিশোরি আহেদ তামিমি।

ইসরায়েলি সেনাকে মারধরের অভিযোগে আট মাস কারাদণ্ডের শাস্তির মেয়াদ শেষে, রোববার ভোরে মুক্তি পান তিনি। তামিমির মাকেও মুক্তি দেয়া হয়েছে। পশ্চিমতীর মুখি টুলকারেম চেকপয়েন্টে তাদের ছেড়ে দেওয়া হয়। রোববার তামিমিকে স্বাগত জানান তার বাবা ও নবি সালেহ গ্রামের বাসিন্দারা। ২০১৭ সালের ১৫ ডিসেম্বর ইসরায়েলি সেনারা তার বাড়ি দখলের চেষ্টা করলে প্রতিরোধ করেন ১৬ বছরের তামিমি।

কাজ না হলে এরপর এক পর্যায়ে দুই সেনাকে চড় ও লাথি মারতে শুরু করেন। সেই ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। ওই ঘটনায় তামিমি ও তার মাকে গ্রেপ্তার করে ইসরায়েলি সেনারা।

আগের সংবাদহাসপাতালে পাঠানো হতে পারে নওয়াজ শরিফকে
পরবর্তি সংবাদতিন সিটিতে শুরু হলো ভোটযুদ্ধ