
ফাতেহ ডেস্কঃ
রাজধানীর মোহাম্মদপুরে তাবলীগ জমাতের সংকট নিরসনে আজ সকাল ৮টা থেকে শুরু হয়েছে বিশেষ ওয়াজাহাতি জোড়। তাবলীগ জামাতকে ঘিরে যে সঙ্কট দানা বেঁধেছে, সে বিষয়ে আলেমরা কথা বলছেন।
দেশ বরেণ্য আলেম মুফতি আব্দুল মালেক তাবলীগ বিষয়ে আলেমদের জোড়ে সঙ্কট বিষয়ে আলোকপাত করেছে।
এতে তিনি দুটি বিষয়ে জোর দেন।
‘আলেমদের সাদ সাহেব বিষয়ে যে সমালোচনা করছেন, তাকে গীবত বলা যাবেনা। বরং এটা নাসিহাহ। আলেমরা উম্মতের প্রতি নসিহাহ অর্থাৎ সৎ পরামর্শ প্রদান করবেন, একে গীবত বলাটা অন্যায়।’
আমীরের আনুগত্য করা জরুরী, সুতরাং আমীর মাওলানা সাদের আনুগত্য করাও জরুরী, এই যুক্তি খণ্ডন করে তিনি বলেন, যিনি পরামর্শ ও যথাযথ প্রক্রিয়ায় আমীর হন, যাকে আমীর বানানো হয়, তার আনুগত্য করা জরুরী।
‘সাদ সাহেব দ্বীনের অনেক মৌলিক বিষয়ে ভুল কথা বলছেন, তাবলীগের অনেক মুরুব্বী ও আলেমগণ তার বিরোধিতা করলেও তিনি নিজেই নিজেকে আমীর হিসেবে প্রতিষ্ঠিত রাখছেন, তার আনুগত্য কীভাবে বৈধ হবে? ‘ তিনি যোগ করেন।
