দুই শিক্ষার্থী মারধরের অভিযোগে জাবির ৭ ছাত্র বহিষ্কার

ফাতেহ ডেস্ক: দুই শিক্ষার্থীকে মারধরের অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৭ ছাত্রকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডির প্রাথমিক তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে এই বহিষ্কারাদেশ জারি করা হয়।

বহিস্কৃতরা হলেন, লোক প্রশাসন বিভাগের ৪৭তম ব্যাচের রাফিউ শিকদার, মোস্তাফিজুর রহমান, সোহেল রানা, আমিনুল ইসলাম, ইফতেখার ইসলাম; নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৪২তম ব্যাচের নিজাম উদ্দিন নিলয় এবং বাংলা বিভাগের ৪৫তম ব্যাচের শুভাষীষ ঘোষ।

২৪ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের সুইমিংপুল এলাকায় দুই বহিরাগতকে মারধর করেন তারা। এ সময় বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী বাধা দিলে তাদেরও মারধর করা হয়। ঘটনার পর ওই দুই শিক্ষার্থীর লিখিত অভিযোগ তদন্তে প্রমাণ হওয়ায় ৭ জনকে বহিষ্কার করা হল।

আগের সংবাদঋণের বোঝা বাড়লেও তা ঝুঁকিপূর্ণ হবে না: বিশ্বব্যাংক
পরবর্তি সংবাদনদীর নাব্যতা উন্নয়নে ৪ হাজার ৩৭১ কোটি টাকার প্রকল্প