
ফাতেহ ডেস্ক
এয়ারপোর্ট থেকে মহাখালী পর্যন্ত ১০ কিলোমিটার সড়কে পৃথক বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেন নির্মাণের উদ্যোগ নিয়েছে সড়ক ও জনপথ অধিদফতর (সওজ)।
জানা যায়, সম্প্রতি এয়ারপোর্ট সড়কে যানজটে আটকা পড়েন কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (কোইকা) সভাপতি লি মাই কুয়াং। বাংলাদেশের উন্নয়ন হলেও ঢাকার যানজটকে ভয়াবহ হিসেবে উল্লেখ করেছেন তিনি।
পৃথক লেন নির্মাণের জন্য বনানী সেতু ভবন থেকে মহাখালী বাস টার্মিনাল পর্যন্ত আরও একটি ফ্লাইওভার নির্মাণ করবে সরকার। সংশ্লিষ্টরা বলছেন, বর্তমানে যে ফ্লাইওভার আছে সেটা থাকবে। বিদ্যমান ফ্লাইওভারের পূর্বপাশ দিয়ে নতুন এ ফ্লাইওভার নির্মাণ করা হবে।
‘ঢাকা পাবলিক ট্রান্সপোর্ট ইমপ্রুভমেন্ট’ প্রকল্পের আওতায় এ উদ্যোগ নেওয়া হচ্ছে। এরই মধ্যে নকশা চূড়ান্ত ও মূল প্রকল্পের ব্যয় নির্ধারণের জন্য বিশ্বব্যাংকের সহায়তায় সম্ভাব্যতা যাচাই কাজও শুরু হয়ে গেছে।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বর মাসে ফিজিবিলিটি স্টাডির কাজ শেষ হবে। এতে মোট ব্যয় নির্ধারণ করা হয়েছে ৩৫ কোটি ৫৭ লাখ টাকা। এরপরই নেওয়া হবে মেগা প্রকল্প।
