জাপা ৩০০ আসনেই প্রার্থী মনোনায়ন দিচ্ছে

ফাতেহ ডেস্ক: সংসদ নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী মনোনায়ন দিচ্ছে জাতীয় পার্টি। মহাজোটে ৪৫ আসন নিশ্চিত হলেও, আওয়ামী লীগের সঙ্গে আলোচনার ভিত্তিতে এ সংখ্যা বাড়বে বলে আশাবাদী দলটি। জাতীয় পার্টির বনানী কার্যালয় থেকে মঙ্গলবার রাতেও মনোনীত প্রার্থীদেরকে চিঠি দেয়া হয়েছে।

ভোটে লড়তে আগ্রহী ২ হাজার ৮৬৫ জনের কাছে এবার মনোনায়ন ফরম বিক্রি করেছে জাতীয় পার্টি। পরে সেখান থেকে প্রাথমিকভাবে ৭৮০ জনকে বাছাই করে দলের মনোনায়ন বোর্ড।

জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার সোমবার জানান, এবার ২০০ আসনে প্রার্থী দিচ্ছে তাদের দল। মহাজোটের হয়ে জাতীয় পার্টির ৪৫ আসন নিশ্চিত হয়েছে বলেও জানান তিনি। শেষপর্যন্ত নির্বাচনে কত প্রার্থী থাকবেন তা নির্ভর করবে মহাজোটে সমঝোতার ওপর।

তবে একদিন বাদেই মঙ্গলবার রাতে জাতীয় পার্টির মহাসচিব জানান, তারা ২০০ আসনের পরবর্তে প্রায় ৩শো আসনেই প্রার্থী মনোনয়ন দিচ্ছেন।

মহাজোটে আসন ৪৫টিথেকে বাড়াতে আওয়ামী লীগের সঙ্গে আলোচনা চলিয়ে যাওয়ার কথাও জানান জাতীয় পার্টির মহাসচিব।

মনোনায়নের চিঠি সংগ্রহে মঙ্গলবার গভীর রাতেও জাতীয় পার্টির বানানী কার্যালয়ে ছিল নেতাদের ভিড়।

আগের সংবাদনির্বাচন করছেন না ড. কামাল
পরবর্তি সংবাদশুরু হয়েছে ২ দিনের সশস্ত্র বাহিনী আয়কর মেলা