
ফাতেহ ডেস্ক: রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পার্টি। চলতি মাসের ২০ অক্টোবর সমাবেশের দিন নির্ধারণ করেছে দলটি।
রবিবার (৭ অক্টোবর) দুপুরে সাংবাদিকদের তিনি এ কথা জানান জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার।
এর আগে ৬ অক্টোবর এ মহাসমাবেশ হওয়ার কথা ছিল। সমাবেশে জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ এতে সভাপতিত্ব করবেন। মহাসমাবেশে প্রায় পাঁচ লাখ লোক সমাগমের টার্গেট নেয়া হয়েছে।
