
ফাতেহ ডেস্ক: যশোরে গোলাগুলিতে একজন নিহত হয়েছে। ভোরে শহরের শংকরপুর বাবলাতলা এলাকা থেকে পুলিশ তার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানায়, ভোরে দুদল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলিতে খবর পায় তারা। সেখানে পুলিশের অভিযানের পর পালিয়ে যায় বন্দুকধারীরা। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে তপনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শহিদুল ইসলাম তপন ওরফে ট্যারা তপন রায়পাড়া এলাকার শফিকুল ইসলামের ছেলে। মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে মাদক, হত্যাসহ অন্তত ১৩টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
