দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স অব্যাহত থাকবে

ফাতেহ ডেস্ক

দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নতুন সরকার গঠনের পর আজ প্রথম সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে অফিস করে তিনি এ ঘোষণা দেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, সবরকম সেবা জনগনের দোরগোড়ায় পৌঁছে দেয়াই সরকারের লক্ষ্য।

প্রধানমন্ত্রী বলেন, সরকারি চাকরিজীবীদের দুর্নীতির কোনো সুযোগ নেই, তাদের সব সুবিধাই নিশ্চিত করা হচ্ছে। কেউ দুর্নীতিগ্রস্ত হলে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ারও হুঁশিয়ারি দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, সুশাসন, দুর্নীতিমুক্তের পাশাপাশি স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসনিক ব্যবস্থা গড়ে তুলতে হবে। সরকারি চাকরি আইন ২০১৮ দ্রুত বাস্তবায়ন করা হবে।

এছাড়া উপজেলা পর্যায়ে সরকারি কর্মচারীদের আবাসন ব্যবস্থা নিশ্চিতের আশ্বাস দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বর্তমান সরকারের লক্ষ্য দেশে কোন হত দরিদ্র মানুষ থাকবে না, আগামী ৫ বছরে প্রবৃদ্ধি ১০ ভাগে উন্নীত করার কাজ চলছে।

এর আগে, সকাল ১০টার দিকে জনপ্রশাসনমন্ত্রী হিসেবে অফিস পরিদর্শনে যান প্রধানমন্ত্রী। মন্ত্রণালয়ের চলমান কাজের তদারকির পাশাপাশি, কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী। তাদের বিভিন্ন দিক নির্দেশনা দেন।

আগের সংবাদকেনিয়ায় হামলা : নিহত বেড়ে ২১, নিখোঁজ ১৯
পরবর্তি সংবাদদুর্নীতি করলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা : প্রধানমন্ত্রী