দাবদাহে বিপর্যস্ত জনজীবন

ফাতেহ ডেস্ক: দেশের বিভিন্ন জেলায় তাপপ্রবাহে জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। রোদের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে গরম।

বিকেল ৩টায় পঞ্চগড়ে সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া অফিস।

সুনামগঞ্জে হাওর এলাকায় খুব প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না অনেকে। সবচেয়ে বিপাকে পড়েছেন শিশু, বৃদ্ধ ও শ্রমজীবী মানুষ। সেই সঙ্গে, লোডশেডিং বাড়িয়েছে ভোগান্তির মাত্রা।

কুড়িগ্রামেও তাপপ্রবাহের কারণে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বিভিন্ন বয়সী লোকজন। গরমের কারণে আমন চাষের জন্য মাঠে কাজ করতে পারছেন না দিনমজুররা।

আগের সংবাদহজ যাত্রীর রিপ্লেসমেন্ট জটিলতায় বিপর্যয়ের শঙ্কা হাবের
পরবর্তি সংবাদআগামী নির্বাচনে আওয়ামী লীগ ২০ আসনও পাবে না: ফখরুল