আমেরিকায় জরুরি অবস্থা জারির হুমকি ট্রাম্পের

ফাতেহ ডেস্ক

মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণে অর্থ বরাদ্দ নিশ্চিত করতে প্রয়োজনে দেশব্যাপী জরুরি অবস্থা জারি করার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। রোববার হোয়াইট হাউজে এ হুঁশিয়ারি দেন তিনি।

ট্রাম্প বলেন, আগামী কয়েকদিনে কি হয় তার ওপরই নির্ভর করবে জরুরি অবস্থা জারি হবে কিনা। এসময় মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের ক্ষেত্রে কনক্রিটের বিকল্প হিসেবে স্টীল ব্যবহারের কথাও জানান তিনি। এর মাধ্যমে খরচ কমবে বলে আশা করছেন তিনি।

মার্কিন পার্লামেন্টের নিম্নকক্ষে সংখ্যাগরিষ্ঠ বিরোধী দল, ডেমোক্রেট সদস্যরা দেয়াল নির্মাণের জন্য ৫ দশমিক ৬ বিলিয়ন ডলার অর্থায়নের প্রস্তাব আটকে দেয়ার পর এই ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট। আগামী সপ্তাহে ডেমোক্রেটদের সাথে ট্রাম্পের আলোচনার পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যেতে পারে।

আগের সংবাদসমালোচনার কারণেই বাদ পড়লেন শাজাহান-নাহিদ
পরবর্তি সংবাদমন্ত্রিসভা ভবিষ্যতে সম্প্রসারিত হতে পারে : কাদের