
ফাতেহ ডেস্ক: আগামী ২৪ ডিসেম্বর জেএসসি ও জেডিসি পরীক্ষার ফল প্রকাশ হবে বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোহরাব হোসাইন।
মঙ্গলবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। গত পয়লা নভেম্বর দুই পরীক্ষায় ২৬ লাখ ৭০ হাজার ৩৩৩ জন পরীক্ষার্থী এতে অংশ নেয়।
সারা দেশে মোট ২৯ হাজার ৬৭৭টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই দুই পরীক্ষায় অংশ নেয়। এবার মোট সাতটি বিষয়ে ৬৫০ নম্বরের পরীক্ষা হয়।
