কাবুলে মিলাদুন্নবির অনুষ্ঠানে বোমা হামলায় নিহত ৪০

ফাতেহ ডেস্ক:

আফগানিস্তানের রাজধানী কাবুলে ঈদ-ই-মিলাদুন্নবীর জমায়েতকে লক্ষ্য করে এক আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৪০ জন নিহত ও ৬০ জন আহত হয়েছেন। মঙ্গলবার কাবুলে অনুষ্ঠানের মানুষকে লক্ষ্য করে হামলা চালানো হলে এ হতাহতের ঘটনা ঘটে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদেন এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াহিদ মাজরোহ বলেন, মঙ্গলবারের এ আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৪০ জন নিহত ও ৬০ জন আহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানেশ বলেন, ‘একজন আত্মঘাতী হামলাকারী একটি ওয়েডিং হলে বোমার বিস্ফোরণ ঘটালে এ হতাহতের ঘটনা ঘটে।

আগের সংবাদনির্বাচন কিংবা কোনো পার্থীকে সমর্থনের অনুমতি নেই: আল্লামা শফী
পরবর্তি সংবাদমুক্ত হলেন আলোকচিত্রী শহিদুল আলম