
ফাতেহ ডেস্ক
পঞ্চগড়ের আহমদনগরে আগামী ২২-২৫ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় কাদিয়ানি অমুসলিমদের কথিত ‘ইজতেমা’ বন্ধের দাবিতে আজ বাদ জুমা রাজধানীর বায়তুল মুকারাম থেকে প্রেসক্লাব অবধি বিশাল বিক্ষোভ মিছিল করেছে সম্মিলিত খতমে নবুওত পরিষদ বাংলাদেশ।
মিছিলে নেতৃত্ব দেন মধুপুরের পীর মাওলানা আবদুল হামিদ। মিছিল-উত্তর সংক্ষিপ্ত এক সভায় তাঁর সভাপতিত্বে বক্তব্য রাখেন রাজধানীর ফরিদাবাদ মাদরাসার মুহাদ্দিস মাওলানা মুফতি ইমামুদ্দীন, খেলাফত মজলিস, ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কয়েকজন নেতা এবং খতমে নবুওয়াত পরিষদের নেতৃবৃন্দ।
প্রদত্ত বক্তব্যে তাঁরা বলেন, কাদিয়ানিদের ঈমান-বিধ্বংসী কর্মকাণ্ড রুখতে সরকারের উদ্যোগী হবার কথা ছিল, কিন্তু উল্টো সরকারের মন্ত্রিপরিষদের কেউ কেউ তাদেরকে মদদ দিয়ে যাচ্ছেন। এটা এ দেশের নব্বই ভাগ তাওহিদি জনতার ঈমানি চেতনার সঙ্গে সাংঘর্ষিক। সরকারকে এ ব্যাপারে কার্যকরী পদক্ষেপ নিতে হবে, অন্যথায় এ দেশের তওহিদি জনতার রোষানলে পড়তে হবে তাদেরকে।
সরকারকে উদ্দেশ করে বক্তারা আরও বলেন, আগামী ২২ তারিখে পঞ্চগড়ে অনুষ্ঠেয় কাদিয়ানি কাফেরদের কথিত ইজতেমা বন্ধসহ তাদেরকে ইসলামের নামে সকল ধরনের কার্যক্রম থেকে নিষিদ্ধ করতে হবে। এবং অবিলম্বে কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে। এটা এ দেশের ৯০ ভাগ তওহিদি জনতার প্রাণের দাবি।
এইচআর/
