কাশ্মীরে অভিযান চালাতে গিয়ে নিহত হলেন ভারতীয় পুলিশ ও সেনাবাহিনীর দুই অফিসার

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের দখলে থাকা জম্মু-কাশ্মীরে উত্তেজনা ক্রমশ বেড়েই চলেছে। সোমবার স্বাধীনতাকামীদের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন রাজ্য পুলিশের এক ডেপুটি সুপার ও সেনার এক নন-কমিশন্ড অফিসার। এ ছাড়া এতে হয়েছেন তিন স্বাধীনতাকামীও নিহত হয়েছেন বলে দাবি ভারতের। খবর আনন্দবাজার পত্রিকার।

এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার কাশ্মীরের কুলগামের তুরিগাম এলাকায় স্বাধীনতাকামী কয়েক নেতাকে পাকড়াও করতে অভিযান শুরু করে ভারতীয় বাহিনী। এসময় সেনাদের উপস্থিতির খবর পেয়ে গুলি ছুঁড়েন সেখানে অবস্থানরত স্বাধীনতাকামীরা।

ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, সংঘর্ষের সময়ে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছিলেন ২০১১ ব্যাচের জম্মু-কাশ্মীর পুলিশ সার্ভিস অফিসার আমন কুমার ঠাকুর। এসময় স্বাধীনতাকামীদের গুলিতে নিহত হন তিনি। নিহত হয়েছেন সেনার হাবিলদার সোম বীরও। আহত হন আরো এক মেজর-সহ দুই সেনা।

এছাড়া সংঘর্ষে তিন স্বাধীনতাকামীরা নিহত হয়েছে বলে দাবি বাহিনীর। তারা জানিয়েছে, ওই স্বাধীনতাকামীরা জইশ-ই-মোহাম্মদের সদস্য।

জম্মু-কাশ্মীর পুলিশের ডিজি দিলবাগ সিংহের বক্তব্য, ‘স্থানীয় বাসিন্দাদের মৃত্যু এড়াতে খুব সাবধানে অভিযান চালানো হয়েছে। আমরা এক সাহসী অফিসারকে হারিয়েছি। কিন্তু কোনও স্থানীয় বাসিন্দার মৃত্যু হয়নি।’

গত ১৪ ফেব্রুয়ারি কাশ্মীরের পুল ওয়ামাতে হামলার জেরে সারা ভারত জুড়ে অনেকটা থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এছাড়া পুরো কাশ্মীর জুড়ে নিরাপত্তার নামে চলছে নির্মম কড়াকড়ি। কাশ্মীরে নিয়োগ করা হয়েছে অতিরিক্ত কয়েক হাজার নিরাপত্তা বাহিনী। এছাড়া চালানো হচ্ছে তল্লাশি। গণহারে গ্রেপ্তার করা হচ্ছে বিভিন্ন স্বাধীনতাকামী নেতাদের।

এইচআর/

আগের সংবাদসৌদি কারাগারে মানবাধিকারকর্মী ও আলেম বন্দীদের অনশন
পরবর্তি সংবাদউড়োজাহাজ ছিনতাই-চেষ্টাকারীর পরিচয় উদ্ধার