
ফাতেহ ডেস্ক
জম্মু-কাশ্মীরে ৩ দিনের ধর্মঘটের ডাক দিয়েছেন স্বাধীনতাকামীরা। পুলওয়ামায় নিরাপত্তা বাহিনীর গুলিতে ৭ বেসামরিক নাগরিক নিহত হওয়ার প্রতিবাদে এ কর্মসূচি ঘোষণা করেন তারা।
এর আগে শনিবার পুলওয়ামার সিরনু গ্রামে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। তাদের উপস্থিতি টের পেয়ে এলোপাতাড়ি গুলি চালান স্বাধীনতাকামীরা। এতে ৭ বেসামরিক নাগরিকসহ ৩ বিচ্ছিন্নতাবাদী ও এক সেনা সদস্য নিহত হয়।
এরপর থেকেই শ্রীনগরের বেশকিছু এলাকা অচল হয়ে পড়ে। বন্ধ রাখা হয় দোকানপাট। সম্প্রতি সরকারি কর্মকর্তাদের ওপর হামলা বেড়ে যাওয়ায় বিশেষ অভিযানে নামে নিরাপত্তা বাহিনী।
