খালেদার চিকিৎসা চেয়ে করা রিটের পরবর্তী শুনানি সোমবার

ফাতেহ ডেস্ক: বিশেষায়িত হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসা চেয়ে করা রিটের পরবর্তী শুনানি সোমবার। হাইকোর্টের নিয়মিত বেঞ্চে এই শুনানি হবে। নতুন তারিখ ধার্যের পর খালেদা জিয়ার আইনজীবীরা জানান, অতীতেও বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেয়ার নজির রয়েছে।

এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল জানান, বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেয়ার কোনো আইনি সুযোগ নেই। বঙ্গবন্ধু হাসপাতালে সব ধরণের চিকিৎসার সুযোগ রয়েছে। এদিকে, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায়, খালেদা জিয়ার জামিন বহাল রাখা হয়েছে।

দুই আসামির আদালতের প্রতি অনাস্থা আবেদনের বিষয়ে আদেশ দেয়া হবে কাল। সকালে পুরোনো কেন্দ্রীয় কারাগারের অস্থায়ী আদালতে শুনানিতে নতুন দিন দেয়া হয়। গতকাল সোমবার বিচারকের প্রতি অনাস্থা জানান মামলার দুই আসামি।

এছাড়া খালেদা জিয়া সুস্থ না হওয়া পর্যন্ত মামলার যুক্তিতর্ক মুলতবির আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

আগের সংবাদ‘৭৫ লাখ টাকা পর্যন্ত ঋণ পাবেন সরকারি চাকরিজীবীরা’
পরবর্তি সংবাদশিক্ষা খাতে ঋণ নয় বেশি বেশি অনুদান দিতে হবে: শেখ হাসিনা