খালেদার জামিন ৮ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে হাইকোর্ট

ফাতেহ ডেস্ক: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার জামিনের মেয়াদ ৮ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে হাইকোর্ট। সকালে মামলার শুনানিতে খালেদা জিয়ার আইনজীবীদের প্রতি অসন্তোষও জানায় হাইকোর্ট।

বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের বেঞ্চ, শুনানিতে অসন্তোষ প্রকাশ করেন। বারবার সময় নিয়ে আদালতের প্রতি অশ্রদ্ধা প্রকাশ করছে বলে মন্তব্য করে হাইকোর্ট।

এসময় খালেদা জিয়ার আইনজীবীদের সোমবারের মধ্যে যুক্তিতর্ক শেষ করার আদেশ দেয়া হয়। এ মামলার আপিল শুনানি বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি করেছে হাইকোর্ট।

আগের সংবাদরসায়নে নোবেল পেলেন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ৩ রসায়নবিদ
পরবর্তি সংবাদTo Be A Leader