
ফাতেহ ডেস্ক
নাইকো দুর্নীতি মামলায় অভিযোগ গঠন শুনানিতে আদালতে হাজির হয়েছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। রাজধানীর নাজিমউদ্দিন রোডে পুরোনো কেন্দ্রীয় কারাগারে, ঢাকার ৯ নম্বর বিশেষ জজ শেখ হাফিজুর রহমানের আদালতে চলছে এ মামলার শুনানি।
এর আগে, গত ২৪ জানুয়ারি অভিযুক্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের আংশিক অভিযোগ গঠনের শুনানি হয়। ওই দিন তার পক্ষে শুনানি শেষ না হওয়ায় বিচারক আজকের দিন ধার্য করেন।
২০০৭ সালে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আমলে খালেদা জিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে রাজধানীর তেজগাঁও থানায় মামলাটি করে দুদক।
খালেদা জিয়াসহ মামলার অন্য অভিযুক্তরা হলেন মওদুদ আহমদ, এ কে এম মোশাররফ হোসেন, নাইকোর দক্ষিণ এশিয়া-বিষয়ক ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফ। ।
