খালেদার মামলার শুনানির জন্য কারাগারেই আদালত

ফাতেহ ডেস্ক: জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার শুনানির জন্য কারাগারের ভেতরই আদালত বসানো হবে। বিকেলেই এ সংক্রান্ত গেজেট প্রকাশ হবে বলে জানিয়েছেন দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল।

দুদকের আইনজীবী জানান, মামলার আসামি খালেদা জিয়া অসুস্থ থাকায় গত ৭ আগস্ট নির্ধারিত শুনানির দিন আদালতে উপস্থিত হতে পারেননি। বিকেল নাগাদ আইন মন্ত্রণালয় থেকে গেজেট প্রকাশ হবে।

কাল পুরাতন কেন্দ্রীয় কারাগারের ভেতরেই মামলার শুনানির জন্য আদালত বসবে। এ মামলায় বুধবার পর্যন্ত জামিনে রয়েছেন খালেদা জিয়া।

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় পাচঁ বছরের কারাদণ্ড হওয়ার পর ছয় মাস ধরে পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারে আছেন বিএনপি চেয়ারপারসন।

আগের সংবাদপাকিস্তানের ১৩তম রাষ্ট্রপতি হলেন আরিফ আলভি
পরবর্তি সংবাদতিন চাকার যানবাহন চলাচল বন্ধে অভিযান মহাসড়কে