খালেদা জিয়া মুক্তি পাচ্ছেন ২ জানুয়ারি ?

৩০ ডিসেম্বর নির্বাচন সম্পন্ন হবার পর ২ জানুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মুক্তি পাবেন বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।

খালেদা জিয়ার জন্য কারও কোনো দয়া চান না বলেও মন্তব্য করেন জাফরুল্লাহ। বলেন, খালেদা জিয়া মুক্ত হবেন ন্যায়বিচারের মাধ্যমে। কারও দয়ায় নয়।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে এক আলোচনা সভায় তিনি এসব মন্তব্য করেন।

‘জাতীয়তাবাদী চালক দল’-এর উদ্যোগে ‘নির্বাচন ব্যর্থ ও প্রশ্নবিদ্ধ হলে গণতন্ত্রের কী হবে?’ শীর্ষক আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।

এতে ডা. জাফরুল্লাহ চৌধুরী আরও বলেন, আমরা খালেদা জিয়ার প্রতি কোনো দয়া চাই না, মুক্তিও চাই না। তার প্রতি সুবিচার চাই। তাহলেই তিনি মুক্তি পাবেন।

এ সময় আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যফ্রন্টের জয় সুনিশ্চিত বলে দাবি করেন তিনি। বলেন, এই সরকারের মৃত্যুঘণ্টা বেজে গেছে। নৌকা ডুবে যাচ্ছে ৩০ তারিখে।

আগের সংবাদচামড়া খাতে প্রথম ৫ মাসে রপ্তানি কমেছে ১৬ ভাগ
পরবর্তি সংবাদআফগানিস্তানে তালেবান হামলায় ১৪ সেনা নিহত