খালেদার মুক্তি চাইলে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করুন: কাদের

ফাতেহ ডেস্ক : খালেদা জিয়ার প্যারোলে মুক্তি চাইলে বিএনপি নেতারা প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার প্রস্তাব দিতে পারেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে সচিবালয়ে সাম্প্রতিক রাজনীতি নিয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের সংলাপের বিষয়েও মন্তব্য করেন ওবায়েদুল কাদের।

তিনি বলেন, সব দলেরই কিছু দাবি মেনে নিয়েছে সরকার। এসময় ঐক্যফ্রন্টের সাথে ছোট পরিসরে আবারো সংলাপ হতে পারেন বলে জানান তিনি।

এদিকে প্রধানমন্ত্রীর সঙ্গে আবারো সংলাপ চেয়ে চিঠি দিয়েছে ঐক্যফ্রন্ট। সকালে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে যান জাতীয় ঐক্যফ্রন্টের নেতা আ অ ফ শফিক উল্লাহ ও বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

ডক্টর কামাল স্বাক্ষরিত চিঠিতে সংলাপের উদ্যোগ নেয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানো হয়। এছাড়াও এক নভেম্বর সংলাপের কথা উল্লেখ করে বলা হয়, সেদিনের আলোচনা ছিল অসূম্পর্ণ।

এরপর সাংবিধানিক ও আইনগত দিক নিয়ে আলোচনা করতে উভয় দলের নির্দিষ্ট ব্যক্তি নিয়ে সীমিত পরিসরে আলোচনায় বসতে চায় তারা।

এছাড়াও চিঠিতে তফসিল ঘোষণা না করতে নির্বাচন কমিশনকে দেয়া চিঠির বিষয়টিও উল্লেখ করা হয়েছে। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রথমবারের মতো সংলাপে অংশ নেয় ঐক্যফ্রন্ট।

আগের সংবাদসোহরাওয়ার্দীর শুকরানা মাহফিলে বিদ্যুৎস্পৃষ্টে এক কওমি শিক্ষার্থীর মৃত্যু
পরবর্তি সংবাদআ’লীগ-জাপা একসঙ্গে কাজ করবে : প্রধানমন্ত্রী